ঝিনাইগাতীতে কোচ সংস্কৃতি রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন

খবর টি পড়েছেন : ২০৫
ঝিনাইগাতীতে কোচ সংস্কৃতি রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Jhinaigatiঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় নৃ-তাত্বিক জনগোষ্ঠী আদিবাসী কোচ সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় ২৬ ফেব্রুয়ারী বুধবার রাংটিয়া গ্রামে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

Shamol Bangla Ads

এসআইএল বাংলাদেশের ব্যবস্থাপনায় এ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোচ আদিবাসী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক যুগল কিশোর কোচ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন এসআইএল বাংলাদেশের জেনিথ মৌসুমী সরকার, জেনি ডিক্রোস, সংগীতা ফ্লোরেন্স, সাংবাদিক আমিরুজ্জামান লেবু, অমলেন্দ্র কোচ প্রমুখ। পরে আদিবাসী শিশুশিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী উপজেলা নির্বাচন : আওয়ামী লীগ-বিএনপির অস্তিত্বের লড়াই পরবর্তী সংবাদ মাহমুদ আলী মন্ত্রী, নজরুল প্রতিমন্ত্রী

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads