মাহমুদ আলী মন্ত্রী, নজরুল প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৪
মাহমুদ আলী মন্ত্রী, নজরুল প্রতিমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

mahmud-nazruশ্যামলবাংলা ডেস্ক : টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া শেখ হাসিনার মন্ত্রিসভায় যোগ হলেন নতুন দুই জন।

Shamol Bangla Ads

তারা হলেন দিনাজপুর-৪ আসনের এমপি আবুল হাসান মাহমুদ আলী ও নরসিংদী-১ আসনের এমপি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক। ২৬ ফেব্রুয়ারী বুধবার বেলা ১২টার দিকে বঙ্গভবনে এ এইচ মাহমুদ আলী মন্ত্রী হিসেবে এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
এর আগে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে বিজয়ের পর ১২ জানুয়ারি বর্তমান সরকারে নতুন মন্ত্রিসভায় শপথ নেন ৪৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। এর প্রায় দেড় মাসের মাথায় সম্প্রসারিত হলো মন্ত্রিসভা। আর নতুন দুজন যোগ হওয়ায় নিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ জনে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে কোচ সংস্কৃতি রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা শহীদ আব্দুর রশিদের ১৮…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads