বুনোহাঁসের শুটিংয়ে ঢাকায় দেব

খবর টি পড়েছেন : ২১০
বুনোহাঁসের শুটিংয়ে ঢাকায় দেব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Debশ্যামলবাংলা বিনোদন : “শুভ সকাল বাংলাদেশ। অবশেষে বাংলাদেশে আসার স্বপ্নটা সত্যি হলো আমার। একটা কথা বাংলাদেশের মানুষের সঙ্গে ভাগাভাগি করতে চাই- আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশের সব মানুষের প্রতি আমার ভালোবাসা”- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ফেসবুক পেজে এভাবেই তার মনোভাব ব্যক্ত করেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দেব। তিনি এখন ঢাকায়। জেট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে চড়ে ঢাকায় পা রাখেন ওপার বাংলার এই হার্টথ্রব। টালিগঞ্জের ছবি ‘বুনোহাঁস’-এর কাজ করতেই তার ঢাকা সফর। সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। উপন্যাসের প্রয়োজনেই বাংলাদেশে কাজ করতে হচ্ছে বলে জানা গেছে। ছবিটিতে দেবের সহশিল্পী হিসেবে রয়েছেন মুনমুন সেন, তনুশ্রী চক্রবর্তী, অরিন্দম শীলসহ অনেকে। কাজ শেষে ইউনিটটি কলকাতায় ফিরে যাবে সপ্তাহখানেক পর।

Shamol Bangla Ads

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত পরবর্তী সংবাদ নকিয়া আনল ৩টি অ্যান্ড্রয়েড ফোন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads