পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত

খবর টি পড়েছেন : ২১৫
পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sutrapurমো. ফারুক হোসেন, ঢাকা : রাজধানীর সূত্রাপুর থানাধীন কলতা বাজার এলাকায় পুলিশের গুলিতে এক ছিনতাইকারী আহত হয়েছে। আহতের নাম সোহেল (২০)। ২৪ ফেব্রুয়ারী সোমবার গভীর রাতে ওই ঘটনা ঘটে।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক আব্দুল হাকিম জানান, সোমবার রাত ৩ টার দিকে কলতা বাজার এলাকায় সোহেলসহ ৪/৫ জন যুবক ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ছিনতাইকারীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে সোহেলের বাম পায়ে গুলি লাগে। পরে পুলিশ পাহারায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মধুখালীর লহ্মীনারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান পরবর্তী সংবাদ বুনোহাঁসের শুটিংয়ে ঢাকায় দেব

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads