ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকিয়া আনল ৩টি অ্যান্ড্রয়েড ফোন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৫, ২০১৪ ২:৪৮ অপরাহ্ণ

Nokiaশ্যামলবাংলা ডেস্ক : এবার নকিয়া বাজারে আনল ৩ টি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন। দীর্ঘদিন ধরেই নকিয়া অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন আনবে বলে প্রযুক্তি বিশ্বে আলোচনা হচ্ছিল। অবশেষে ২৪ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে ‘এক্স’, ‘এক্স প্লাস’ ও ‘এক্সএল’ নামে অ্যান্ড্রয়েডের কাস্টমাইজড সংস্করণের ৩ টি ফোন উন্মুক্ত করেছে ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি। এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।

Shamol Bangla Ads

নকিয়া যে ৩ টি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন বাজারে আনছে তার একটিতেও সরাসরি গুগল প্লে বা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন স্টোরে যাওয়ার সুযোগ থাকবে না। তবে ৩ টি মডেলে মেমোরি বাড়ানোর সুযোগ থাকবে।
নকিয়ার ‘এক্সএল’ স্মার্টফোনটির মাপ ৫ ইঞ্চি। পেছনে ৫ ও সামনে ২ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত স্মার্টফোনটিতে এলইডি ফ্ল্যাশ থাকবে। নকিয়া এক্স ও এক্স প্লাস মডেল দুটির ডিসপ্লের মাপ চার ইঞ্চি।
নকিয়ার অ্যান্ড্রয়েড ফোনের বিশেষ সুবিধা হিসেবে যুক্ত হয়েঝে মাইক্রোসফটের ক্লাউড সেবা। এতে নকিয়ার বেশ কিছু অ্যাপ্লিকেশন প্রিইনস্টল করা থাকবে। ব্যবহারকারীরা নকিয়া স্টোর থেকে এবং ওয়েব থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
নকিয়ার এক্স স্মার্টফোনটির দাম হবে ৮৯ ইউরো বা নয় হাজার ৫০০ টাকা প্রায়। এক্সপ্লাস ও এক্সএল মডেলদুটির দাম হবে যথাক্রমে ১০ হাজার ৫৭০ ও ১১ হাজার ৬৩৫ টাকা। দ্রুতবর্ধনশীল বাজারগুলো লক্ষ্য করে এই স্মার্টফোন বাজারে ছাড়া হচ্ছে বলে নকিয়া জানিয়েছে।
উলে­খ্য, নকিয়াকে শিগগিরই নিজেদের করে নেবে মাইক্রোসফট। নকিয়া মাইক্রোসফটের অধীনে পুরোপুরি যাওয়ার পর নকিয়া এক্স প্ল্যাটফমের জন্য অ্যাপ্লিকেশন উন্নয়ন করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!