মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালী উপজেলার লহ্মীনারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও মিসেস লায়লা জামান শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান দু’দিনব্যাপি বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও মিসেস লায়লা জামান শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বিজয়ী-শিক্ষা বৃত্তি লাভ কারীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা)সুরাইয়া সালাম। পুরস্কার ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ,শিক্ষক মন্ডলি, এলাকার গন্যমান্য ব্যাক্তিগন ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। উল্লেখ্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এজাহার আলীর ভ্রাতৃষ পুত্র ও উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক লায়লা জামানের যোষ্ঠ্য পুত্র মোঃ কামরুজ্জামান কামরুল মায়ের নামে এই শিক্ষা বৃত্তি প্রবর্ত্তন করেন। প্রতি বৎসর বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয় । এ বৎসর ১২জন ছাত্র-ছাত্রী শিক্ষা বৃত্তি লাভ করেছে।




