ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৩ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমপনী পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেছে আব্দুলাহ আল মাহমুদ (রাকিব)। সে ভবিষ্যতে আদর্শ ডাক্তার হতে চাই। বাবা মাহফুজুর রহমান ব্র্যাক ভোলাহাটে এফওএইচএসপিপি হিসেবে দায়িত্বরত মাতা মরিয়ম সিদ্দিকা গৃহীনি। বাবা-মা ও শিক্ষকদের অবদানে তার এ সাফল্য। রানার গ্রামের বাড়ী রংপুর জেলার মহদিপুর উপজেলার বুজরুক গ্রামে। সে সকলের দোয়া কামনা করেছে।




