আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : সামান্য গুড়ি গুড়ি বৃষ্টিতেই তলিয়ে গেছে ময়মনসংিহের গফরগাঁও-হোসেনপুর সড়ক। এতে করে যানবাহনসহ পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, গফরগাঁও উপজেলা পরিষদ থেকে ইমামবাড়ি মসজিদ পর্যন্ত রোববার রাত ও গতকাল সোমবারের গুড়ি গুড়ি বৃষ্টিতে গফরগাঁও-হোসেনপুর সড়ক তলিয়ে গেছে। ফলে যানবাহনসহ স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী ও পথচারীরা পড়েন চরম দূর্ভোগে।
পৌর শহরের ইমামবাড়ি এলাকার বাসিন্ধা (অব.) প্রধান শিক্ষক নূরুল হক জানান, পৌরসভা কতৃক নির্মীত ড্রেনটি দীর্ঘদিন আগেই ভেঙ্গে গিয়ে ভরাট হয়ে গেছে। ফলে সামান্য গুড়ি গুড়ি বৃষ্টিতেই গফরগাঁও-হোসেনপুর আঞ্চলিক মহাসড়কটি পানিতে তলিয়ে গিয়ে নোংরা কাদা জলে একাকার হয়ে গেছে। জানিনা বর্ষা আসলে এ এলাকার বাসিন্ধারা কিভাবে ঘর থেকে বের হবেন।
একই এলাকার হাজী তশারফ হোসেন জানান, সামান্য বৃষ্টিতে রাস্তা তলিয়ে গেলেও এ সড়কের পাশের ড্রেনটি মেরামত বা নতুন করে করার কোন খেয়াল নেই পৌর সভার। এখানকার বাসিন্ধারা বছরের পর বছর ধরে এভাবে কষ্ট করে গেলেও পৌর চেয়াম্যানের তা দেখার সময় নেই। ইলেকশন এলে আমাদের ভোটগুলোই শুধু ওনার চোখে বাসে। ড্রেনটি ওনার চোখে বাসে না।
এ ব্যাপারে পৌর মেয়র এডভোকেট কায়সার আহমেদ বলেন, ওই এলাকায় সিসি ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে।




