ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুর বালিকা বিদ্যালয়ের ছাদ থেকে প্লাস্টার খসে খসে পড়ছে : দেখার কেউ নেই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৮, ২০১৪ ১:৪৭ অপরাহ্ণ

Pic-2._1মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বেসরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও (বি.এম) কলেজটি নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে এইচএসসিতে (বিএম) শতভাগ, এসএসসি ও জেএসসিতে ৭০ থেকে ৮০ ভাগ পাশ করে থাকে। একমাত্র বে-সরকারি প্রতিষ্ঠানটির পাবলিক পরীক্ষায় ফলাফল ভালো হলেও ভৌত অবকাঠামোগত ত্রুটি তা ম্লান করে দিচ্ছে। প্রতিষ্ঠানটির ছাদ থেকে সিমেন্ট বালির প্লাস্টার খসে খসে পড়ছে।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত দ্বিতল ভবনের বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৫শ’ ছাত্রী লেখা-পড়া করছে। শিক্ষার্থীদের বসার ব্যবস্থা যথেষ্ঠ থাকলেও বর্ষায় ছাদ দিয়ে পানি পড়ে। এতে শিক্ষার্থীদের ক্লাসে বসা ও শিক্ষকদের পাঠদানে ব্যাঘাত ঘটে। বর্তমানে ছাদ থেকে সিমেন্ট বালির প্লাস্টার খসে খসে পড়ছে। এতে শিক্ষার্থীরা আতংকে থাকছে। দিনে দিনে আতংকের মাত্রা বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। দিনে অল্প অল্প গরমের মধ্যেও ফ্যান চালাতে ভয় পাচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ে দ্বিতীয় তলার শতকরা ৭৫ ভাগ ছাদ দিয়ে পানি পড়ে।
নাম প্রকাশে অনিছুক একজন অবসর প্রাপ্ত শিক্ষক বলেছেন, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জয়নাল আবেদীনের স্ত্রীর তহমিনা আবেদীন ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। নির্বাচিত হওয়ার পরে একাধিক বার ওই প্রতিষ্ঠানে তাদের পদধূলি পড়েছে। বিদ্যালয় ভবন সংস্কারের জন্য একাধিকবার আবেদন করেও তাদের নিকট থেকে ছাদ সংস্কারের জন্য কোন অর্থ বিদ্যালয়টি পাযনি।
বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর একাধিক শিক্ষার্থী জানিয়েছে, এমন স্কুলে তাদের পড়তে ভালো লাগে না। সিমেন্ট-বালু’র প্লাস্টার খসে পড়ে। ধূলা-বালি মাথায় পড়ে। বর্ষায় ছাদ থেকে পানি পড়ে। বইখাতা ভিজে যায়। স্কুলটি নতুন হলে ভালো হত।
বিদ্যালয়ের অধ্যক্ষ মহাঃ আক্তারুজ্জামান জানান, জন্মলগ্ন থেকে বিদ্যালয়টি সহশিক্ষা’র প্রতিষ্ঠান ছিল। নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে সে সময়ের পরিচালনা কমিটি এটিকে শুধুমাত্র নারী শিক্ষার একমাত্র বে-সরকারি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করান। পরবর্তীতে এটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং প্রায় দেড় যুগ আগে এটিতে এইচএসসি (বিএম) কোর্স চালু হয়েছে। নারী শিক্ষার জন্য বিদ্যালয়টিতে শাখা-প্রশাখার বিস্তার লাভ করলেও প্রায় ২যুগ সরকার কিংবা স্থানীয় জনপ্রতিনিধিরা এটির ভৌত অবকাঠামো উন্নয়নে এগিয়ে আসেননি। বিল্ডিং সংস্কার করতে প্রচুর টাকার দরকার। যা কেবল বিদ্যালয় ফান্ডের টাকা দিয়ে সম্ভব নয়। তার পরও চেষ্টা করে যাচ্ছি সরকারি কোন অনুদান পাওয়া যায় কিনা।

Shamol Bangla Ads

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট মেহেরপুর শাখার আহবায়কক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট মেহেরপুর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহবায়কক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নাজমুল হক লিটনকে আহবায়ক করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি চাষী নজরুল ইসলাম ও মহাসচিব মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত পত্রে ওই তথ্য জানা গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট মেহেরপুর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আব্দুল্লাহ আল মাসবুর, গোলাম কিবরিয়া ও মোকাদ্দেস হোসেনকে যুগ্ম আহবায়ক এবং আমজাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া অ্যাড. নজরুল ইসলাম, তোফায়েল আহমেদ, এসএম রফিকুল আলম বকুল, জুলফিকার আলী হেলাল, সা’দ আহমেদ, শাহ জামান, তাজউদ্দীন আহমেদ, আবু তালেব বাবলু, আবুল কালাম আজাদ, আজিমুল ইসলাম, শাহাবুল ইসলাম, বুলবুল আহমেদ, রায়হানুল কবির, জান্নাত আলী, হুমায়ূন আহমেদ ও আরিফুল ইসলামকে সদস্য করা হয়েছে।

Shamol Bangla Ads

সংবাদপত্র পরিবহণ এজেন্সি’র সভাপতি রিন্টু ও সাংবাদিক টিটুর
মায়ের দাফন সম্পন্ন

বাংলাদেশ সংবাপত্র পরিবহণ এজেন্সি’র সভাপতি আক্তার হোসেন রিন্টু এবং মেহেরপুর জেলার দৈনিক সংবাদপত্র পরিবহন ও পরিবেশক, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি আতিকুর রহমান টিটুর
মাতা আঞ্জুমান আরা বেগমের (৮০) লাশ গতকাল রোববার বাদ যোহর নামাজে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিন মরহুমার নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে জেলা পরিষদ এর প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ মারুফ আহমেদ বিজন, শহর আওয়ামী লীগের সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর জেলার স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ঢাকার মগবাজারের রাশমনো হাসপাতালে মস্তিস্কে অস্ত্র পচার শেষে তাকে আইসিইউতে রাখা হলে গত শনিবার বিকেল সাড়ে পাঁচটায় তিনি ইন্তেকাল করেন।

মেহেরপুর জেলার প্রাথমিক শিক্ষা সমাপনী ফলাফল প্রকাশ

প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিএসসি) মেহেরপুর জেলায় বৃত্তি পেয়েছে ২৪৭ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে ৯৭ ও সাধারন ১৫০ জন। গতকাল রোববার দুপুরে এ ফলাফল প্রকাশ হয়। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ট্যালেন্টপুলে ৩৯, সাধারন ৫৮ জন বৃত্তি পেয়েছে। ১৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৭১৬ জন। গাংনী উপজেলায় ২০১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ২০২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ট্যালেন্টপুলে ৪৩ এবং ৭৪ জন সাধারন বৃত্তি পেয়েছে। মুজিবনগর উপজেলায় ট্যালেন্টপুলে ১৫ জন ও ১৮ জন সাধারন বৃত্তি পেয়েছে। ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১হাজার ৮০৮ জন পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনিতে অংশ নেয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে আজ থেকে সেনাবাহিনী মোতায়েন
মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে আজ সোমবার থেকে সদর উপজেলায় সেনাবাহিনী মোতায়েন হচ্ছে। গত রোববার দুপুরে সেনাবাহিনীর একটি দল মেহেরপুর টাউন হলে পৌছেছেন। ১১ পদাতিক ডিভিশনের বগুড়া সেনানিবাসের ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সৈয়দ গোলাম মুরতাজার নেতৃত্বে ১১৬ জন সেনা সদস্য নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন

জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন , পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনিন সুলতানা,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মন্ডল,গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম,জেল সুপার আবুল কালাম আজাদ,জেলা সমাজ সেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন অফিসার শাহনাজ পারভিন প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!