ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিশু শিক্ষার্থী সাথী বাচঁতে চায়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৮, ২০১৪ ১:৪৪ অপরাহ্ণ

Sathe pic 1ঠাকুরগাঁও প্রতিনিধি : স্বপ্ন এখন দু:স্বপ্ন হয়ে দেখা দিয়েছে শিশু শিক্ষার্থী সাথীর । ইচ্ছে ছিল লেখা পড়া শিখে শিক্ষক হওয়ার। কিন্তু হঠাৎ এক সড়ক দুর্ঘটনা সেই ইচ্ছের ডানা গুলো দুমরে মুচরে দিয়েছে তার। চিকিৎার অভাবে পঞ্চম শ্রেণীর ছাত্রী সাথীর জীবন এখন মৃত্যুর সন্ধিক্ষণে।

Shamol Bangla Ads

রাজশাহীর বিভাগীয় শহরের কাদিরগঞ্জ (বর্ণালী সিনেমা হল এলাকা) মহল­ার রফিকুল ইসলামের কন্যা সে। দড়িখর বনা সরকারি প্রাইমারী স্কুলের মেধাবী ছাত্রী সাথী। গত বছর অক্টোবরে ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে তার গলার হাঁড় ভেঙ্গে যায়। ওই অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দিন চিকিৎসার পর এখনো সুস্থ হয়ে ওঠে নি সে। চিকিৎসার খরচ যোগাতে বাবা-মা নি:সহ হয়ে পড়েছেন। টাকার অভাবে সাথীর চিকিৎসা বন্ধ হয়ে পড়েছে। তার বাবা রফিকুল ইসলাম চা দোকানদার। সারা দিন বেচা বিক্রি করে যা আয় হয় তা দিয়ে সংসারে খরচও জোটে না। তার উপরন্তু সাথীর চিকিৎসা চালাবেন কি ভাবে এই চিন্তায় রফিকুল ভেঙ্গে পড়েছেন।
মেয়ের চিকিৎসা করাতে দরকার প্রায় ১ থেকে দেড় লাখ টাকা। এত টাকা পাবেন কোথায় রফিকুল। চোখের সামনেই মেয়ের মৃত্যু দেখবেন তা মনে করে বার বার মুর্চ্ছা যাচ্ছেন তিনি। পরিবারে এখন কান্নার রোল পড়েছে। এদিকে সাথীও দিন দিন প্রাণ শক্তি হারাচ্ছে।
অসুস্থ্য মেয়েকে সুস্থ্য করে তুলতে তার হতদরিদ্র বাবা রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীসহ সমাজের দানশীল ব্যক্তিদের কাছ থেকে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : রফিকুল ইসলাম (বিকাশ একাউন্ট নম্বর : ০১৯৪৪৪১০০৫৭) রাজশাহী, কাদির গঞ্জ।

Need Ads
error: কপি হবে না!