মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে উপজেলা নির্বাচনে দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।১৫ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের হলরুমে এ প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হোসেন সহ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আযীম উপস্থিত ছিলেন। প্রশিক্ষন কর্মসূচিতে জেলার দ্বায়িত্বপ্রাপ্ত ৫৪২ জন প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার অংশ গ্রহন করেন।




