ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচন : আদমদীঘিতে লড়াই হবে শেয়ানে শেয়ানে

খবর টি পড়েছেন : ২৩৩
উপজেলা নির্বাচন : আদমদীঘিতে লড়াই হবে শেয়ানে শেয়ানে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

adamdighi-15-02-14=হাফিজার রহমান আদমদীঘি (বগুড়া) : আগামী ২৭ ফেব্রুয়ারী বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্ঘূম প্রচার ও প্রচারনায় দিন রাত কাটাচ্ছেন। ভোটাদের ঘুম যেন হারাম করেছে প্রার্থী ও সমর্থকদের আনা গোনায়। মাছের ভান্ডার বলে খ্যাত আদমদীঘি উপজেলা পরিষদ  নির্বাচনে এবার চেয়ারম্যান পদে ৩ ভাইস চেয়ারম্যান পদে ৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিন্দন্দিতায় মাঠে নেমেছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু (আনারস), উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার  (মোটর সাইকেল) ও বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত মাওলানা আব্দুল গোফফার (কাপপিরিচ) মার্কা নিয়ে প্রতিন্দন্দিতা করছেন। উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে মূলত লড়াই হবে শেয়ানে শেয়ানে।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে  জামায়াতের বর্তমান ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুছ আলী (চশমা). আওয়ামীলীগ সমর্থিত রেজাউল ইসলাম খান হিরা (টিউবওয়েল) ও উপজেলা জাতীয় পাটির (এরশাদ) সাধারন সম্পাদক ফেরদৌস হাসান সুমন (উড়োজাহাজ) এবং নারী ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাকের স্ত্রী স্কুল শিক্ষিকা ফরিদা খাতুন (কলস) ও জামায়াতের বর্তমান নারী ভাইস চেয়ারম্যান ফারহানা আহমদ মালা (প্রজাপতি) মার্কা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি সালাম কুশল বিনিময় করছেন। ছেয়ে গেছে পোষ্টারে পোষ্টারে গোটা উপজেলার গ্রামগঞ্জ ও রাস্তা। মূখরিত হয়ে উঠেছে প্রচারনা। এছাড়া সুবিধাভোগী ভোটারগন নিয়মিত হাট ও বাজারে এমনকি চায়ের দোকানে বিভিন্ন প্রার্থীর পক্ষে মুখরোচন কথা বলে নিজের শ্বার্থ হাসিল করছে।  প্রার্থীরা নির্বাচিত হলে গ্রামে উন্নয়ন রাস্তাঘাট নির্মান সহ বিভিন্ন কাজকর্ম করিয়ে দেয়ার আশ্বাস দিতেও ভুল করছেননা। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৮৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৬০০ এবং নারী ভোটার ৭১ হাজার ২৯০ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেহেরপুরে নির্বাচন কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত পরবর্তী সংবাদ আদমদীঘিতে হোন্ডা চোর গ্রেফতার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads