ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাই নির্বাচনী উৎসবে মূখরিত : চলছে প্রার্থীদের গণসংযোগ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০১৪ ৩:০৭ অপরাহ্ণ

upa-zillaআত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের  বুধবার প্রতীক বরাদ্দর পর থেকে নির্বাচনী হাওয়ায় বইতে শুরু করেছে। ইতিমধ্যে প্রার্থীরা উপজেলার হাট-বাজার, পাড়া-মহল্লা, চায়ের দোকানে ও পথে-প্রান্তরে প্রচার-প্রচারণা চলাচ্ছেন। অপরদিকে সমর্থক নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থীদের পোষ্টার ও লিফলেট বিলির কাজে ব্যস্ত সময় পার করছেন। আগামী ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে ভোটারধিকার প্রয়োগ করবে আত্রাই উপজেলাবাসী। প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচনে আওয়ামীলীগ থেকে একক প্রার্থী ঘোষণা করলেও তা মানতে নারাজ দলের বিদ্রোহী প্রার্থীরা। তবে ১৯দলীয় জোটের দুই গ্রুপে দুই জন প্রার্থী হওয়ায় নানান ভাবে অংক কষছেন ভোটারা। আর বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দলের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পরলেও দিন-রাত প্রার্থীরা মাঠে থেকে নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ (মোটর সাইকেল ), বিদ্রোহী প্রার্থী বিথেন্দ্রনাথ সাহা  (ঘোড়া), মোঃ আজাহার আলী (উড়োজাহাজ), ১৯দলীয় জোটের সমর্থিত হলেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজু (আনারস) অপর গ্রুপে বিএনপির সভাপতি মোল্লা মাহামুদুর রহমান রজার (দোয়াত কলম ) ।
এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল (তালা), বিএনপির একরামুল বারী রঞ্জু (টিউবয়েল) অন্য গ্রুপ এমদাদুল হক টগর (টিয়াপাখি) মুনজুরুল আলম মিলন (চশমা)। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগের মমতাজ বেগম (কলস), বিএনপির শামীমা আরা (ফুটবল), অন্য গ্রæপের আখতার জাহান লাকি (হাঁস) প্রতীক পেয়েছেন। এবারের নির্বাচনে প্রচারণায় প্রার্থীদের সময় খুবই কম। তাই তো প্রার্থীরা আত্রাই উপজেলা ৮টি ইউনিয়নে গণসংযোগ করার পাশাপাশি সামাজিক যে কোন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ হাত ছাড়া করছেন না। এখন দেখার পালা কে এই উপজেলার জয়ের মালা গলায় পড়বে আগামী ২৭ ফেব্রুয়ারীতে।

Need Ads
error: কপি হবে না!