মোঃ ফরিদুজ্জামান, শ্রীবরদী (শেরপুর) : সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ‘জাতীয় প্রতিবন্ধকতা শনাক্তকরণ জরিপ-২০১৩’ এর অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নে দু’দিনব্যাপি প্রতিবন্ধকতা শনাক্তকরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। ৪ ফেব্র“য়ারী মঙ্গলবার দিনব্যাপি স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দারিদ্র বিমোচন কল্যান সংস্থার সহযোগিতায় চকবন্দি মিজানবাজারস্থ মিজান বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষ দিনে ৮৬ জনসহ ১শ ৮৬ জন প্রতিবন্ধীকে শনাক্ত ও তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এতে দারিদ্র বিমোচন কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের রহমান, সাধারণ সম্পাদক আকরাম হোসেন মন্টু, সংগঠনের সচিব মোঃ নুরুল ইসলাম, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিসটেন্ট গোলাম মোস্তফা, শ্রীবরদী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড অফিসার আব্দুল মোতালেব, সমাজেসবক মিয়া মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য মুক্তার হোসেন, অবসরপ্রাপ্ত হাবিলদার মোঃ জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় যুবসমাজের কয়েকজন ওই কর্মসূচিতে সহযোগিতা করেন।




