ফারুক আহমেদ,ঢাকা : সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে আজ বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি দিয়েছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মঙ্গলবার যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন। চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র ও চোরা চালান মামলায় মৃত্যুদণ্ডের রায় দিয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয় বলে বিবৃতিতে উলেখ করা হয়। তবে কর্মসূচি ঘোষণা করা হলেও কোথায় হবে- তা বলা হয়নি।




