পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা পূর্বধলায় ঐতিহ্যবাহী জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংসু শেখর তালুকদারের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনায় বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক নূরে আলম সদ্দিকী মামুন, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, শামছুজ্জমান, নূর আহাম্মদ খান রতন, আ. ছালাম মন্ডল, বিদায়ী ছাত্রী ফারজানা আক্তার লিয়া প্রমুখ। উল্লেখ্য, এ বছর উক্ত বিদ্যালয় থেকে ২৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।




