শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শ্রীবরদীতে পুলিশ অভিযান চালিয়ে জুবাইদুল ইসলাম (১৯) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে। ২০ জানুয়ারী সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। সে ভাটি লঙ্গরপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, জুবাইদুল ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তিনি বলেন, গত ১৮ জানুয়ারী লঙ্গরপাড়া এলাকায় ডাকাতি চেষ্টায় সে জড়িত ছিল। ওইদিন ডাকাতদলের ২ সদস্যকে গ্রেফতার করা হয়। ওইসময় ১০টি ধারালো দেশীয় রামদা ও ছুরি উদ্ধার করে পুলিশ।




