শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে জিও এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও শ্রীবরদী ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও হাবিবা শারমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ওবায়দুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান লাবিনা আক্তার লিমা, প্রাণি সম্পদ কর্মকর্তা এবি এম আ: রউফ, কৃষিবিদ্ এফ এম মোবারক আলী, শিক্ষা অফিসার মাহবুব জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, এলজিইডি প্রকৌশলী বিল্লাল হোসেন, সমাবায় অফিসার অপরুপা মালাকার, এডিপি ম্যানেজার মি. সেবাস্টিয়ান পিউরিফিকেশন প্রমূখ।




