মোঃ জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোণা) : নেত্রকোণা জেলার নবাগত জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ পেশাজীবিদের সঙ্গে নির্বাচনোত্তর ঘটনাসহ উন্নয়ন ও সরকারের নীতিনির্ধারনী সিদ্ধান্তবলীর আলোকে মতবিনিময় করেছেন। ২০ জানুয়ারী সোমবার দুপুরে কলমাকান্দায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই মতবিনিময় করেন।

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব ফজলুল হক, মিনারা ইসলাম, মঞ্জুরুল হক তারা, আনোয়ার হোসেন আজাদ, আবুল কালাম আজাদ, সুলতান গিয়াস উদ্দিন, ইদ্রিস আলী তালুকদার, আব্দুল আলী বিশ্বাস, ফখরুল আলম খসরু, মোঃ জাফর উল¬াহ, আব্দুর রশিদ আকন্দ প্রমুখ। সভায় জনপ্রতিনিধি রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।




