ads

সোমবার , ২০ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নির্বাচনী কেন্দ্রে গোলযোগের মামলায় সাবেক এমপি রুবেল ও পৌর কাউন্সিলর বাদশাসহ ১০ নেতা-কর্মীর জামিন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২০, ২০১৪ ৮:০৪ অপরাহ্ণ

sherpur disস্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের দিঘারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও পৌর কাউন্সিলর আমির হোসেন বাদশা তালুকদারসহ ১০ নেতা-কর্মী হাইকোর্ট থেকে অর্ন্তবর্তীকালীন জামিন লাভ করেছেন। ২০ জানুয়ারী সোমবার দুপুরে তারা হাইকোর্টের বিচারপতি মোঃ বাহাউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে হাজির হয়ে জামিনের আবেদন জানালে তাদের ৪ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন দেওয়া হয়। আদেশ মোতাবেক ওই সময়সীমার মধ্যে তাদেরকে নিু আদালতে হাজির হতে হবে। জামিনপ্রাপ্ত অপরাপর নেতাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রমজান আলী, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রূপম ও জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন সোলে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ৫ জানুয়ারী দুপুরে দশম জাতীয় সংসদ নির্বাচন চলাকালে শেরপুর পৌর শহরের দিঘারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা-ভাংচুর, ব্যালটপেপার ও ব্যালটবাক্সসহ সরঞ্জামাদি ছিনতাই এবং পুলিশসহ অন্যান্যদের কর্তব্যকাজে বাধা ও অ্যাসল্টের অভিযোগে সাবেক এমপি রুবেল ও স্থানীয় পৌর কাউন্সিলর বাদশাসহ বিএনপিদলীয় ৫৭ নেতা-কর্মীর স্বনামে এবং অজ্ঞাতনামা ২শ/২শ ১০ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় এজাহারনামীয় কামরুজ্জামান ওরফে জামান নামে একজন এবং এজাহার বহির্ভূত প্রায় ১০ জন পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!