ads

সোমবার , ২০ জানুয়ারি ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাবতলীতে যাত্রা জুয়া অশ্লিল নৃত্য বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন-বিভিন্ন দপ্তরে গন স্বাক্ষরসহ অভিযোগ

খবর টি পড়েছেন : ২০৯
গাবতলীতে যাত্রা জুয়া অশ্লিল নৃত্য বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন-বিভিন্ন দপ্তরে গন স্বাক্ষরসহ অভিযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

PIC-JOYA-20.01মোঃ আমিনুর ইসলাম,গাবতলী(বগুড়া) : বগুড়ার গাবতলীতে কালাই হাটা পশ্চিম পাড়ায় মুক্তিযোদ্ধা উন্নয়নের নামে অশ্লীল নৃত্য জমজমাট জুয়ার  আসরে বন্ধচেয়ে এলাকাবাসী গন স্বাক্ষর সম্বলিত বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। এছাড়াও তা পরীক্ষার্থীদের স্বার্থে দ্রুত বন্ধের জন্য সংবাদ সম্মেল করা হয়েছে। হাইকোর্টের অনুমতি নিয়ে এলাকায় ব্যাপক ঢাকঢোল পিটিয়ে মাইকিং করে গত কয়েক দিন ধরে এলাকার কতিপয় আ’লীগনেতার পরিচয়ে এই কর্মকান্ড চালাচ্ছে।

Shamol Bangla Ads

অভিযোগে বালিয়াদীঘি ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউনুছ আলী ফকির, সাধারন সম্পাদক শাহ নেওয়াজ জ্যাকি, সাবেক চেয়ারম্যান মোমিনুল হক রিবন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছার রহমান, মহসিন আলী, আমির হোসেন, বদিউজ্জামান, দেলোয়ার হোসেন, মোস্তাফিজার রহমান, বিএনপিনেতা নবির উদ্দীন, আ’লীগনেতা মোশারফ হোসেনসহ এলাকার ৩০ জনের উর্ধে ব্যাক্তিরা গনস্বাক্ষর দিয়েছে। এতে বলা হয়েছে মুক্তি যোদ্ধাদের উন্নয়নের নামে যাত্রা আনলেও মুক্তিযোদ্ধারা  এ বিষয়ে কিছুই জানেনা। এছাড়াও অভিযোগে বলা হয়েছে যাত্রা মেলার পাশাপশি অশ্লিল নৃত্য, জুয়া,  মদ, গাঁজা, ফেনন্সিডিলসহ অসামাজিক কার্যকলাপ চলছে। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্য এসএসসি ও এইচ এস সি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাত্রার কারনে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার দারুনভাবে বিঘ্ন ঘটবে বলেও আশংকা করা হয়েছে ঐ অভিযোগে।

এছাড়াও গ্রামের মা বোনদের উজ্জত হারানোর সম্ভবনা ও এলাকার মানুষের অনেক ক্ষতি ও দুর্ভোগের কথা বলা হয়েছে। এলাকার জুয়েল রহিমসহ কতিপয় ব্যাক্তির পরিচালিত এ ধরনের অশ্লিল যাত্রা বন্ধের দাবিতে গতকাল সোমবার বালিয়াদীঘি ইউনিয় আ’লীগের সাধারন সম্পাদক শাহ নেওয়াজ জ্যাকির নেতৃত্বে তরনী হাট মুক্তি যোদ্ধা মঞ্চে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় এলাকার সকল মুক্তিযোদ্ধা, আ’লীগ, গন্যমান্যসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিল। সংবাদ সম্মেলনে দ্রæত যাত্রা ও জুয়া বন্ধের আহবান জানানো হয়েছে। অভিযোগের অনুলিপি ডিসি, র‌্যাব-১২, এসপি, ওসিসহ বিভিন্ন দপ্তরে প্রেরন করা হয়েছে। এব্যপারে মডেল থানার ওসির সাথে যোগাযোগ করা হলে জানান, হাইকোর্ট থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি নেয়া হয়েছে। যদি অশ্লিল কোন নৃত্য ও জুয়া চলে তাহলে পুলিশ আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নির্বাচনী কেন্দ্রে গোলযোগের মামলায় সাবেক এমপি রুবেল… পরবর্তী সংবাদ ছাতকে দুর্বৃত্তদের হামলায় স্বামী-স্ত্রী আহত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads