মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
২০জানুয়ারি সোমবার দুপুর ১ টায় ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্ম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, মোঃ কাউছার মিয়া(২৮),মোঃ ইব্রাহিম(১৮),মোঃ খোকন(২২), মোঃ কুদ্দুস মিয়া(৫২)তাদের বাড়ি কিশোরগঞ্জ ও বি-বাড়ীয়া জেলায় বলে জানা যায়।
র্যাব সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চার জনকে আটক করে র্যাব। শ্রীমঙ্গল র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সানা শামীনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তারা র্দীঘ দিন যাব জেলা বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল দুই লক্ষ বিশ হাজার টাকা।




