নীলফামারী প্রতিনিধি : গোপন বৈঠক করার সময় নীলফামারীর জলঢাকা উপজেলার আদর্শপাড়া নামক স্থান থেকে ২৪ নভেম্বর রবিবার রাতে শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে জলঢাকার মাথাভাঙ্গার সফিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান ওরফে মিঠ মাহমুদ (২০) ও বগুলাগাড়ী সরকারপাড়ার মৃত ইসাহাক আলীর পুত্র আসাদুল ইসলাম (২২)। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, উপজেলা সড়কের আদর্শপাড়া স্কুলের বেতর বেশকিছু শিবিরি কর্মী গোপন বৈঠক করার সময় সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয় এবং বাকিরা পালিয়ে যায়।




