পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে নওগাঁর পত্নীতলায় বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বি.এন.পি সহ অঙ্গ সংগঠন ও বিভিন্ন সংস্থার পুষ্পমাল্য অর্পন সহ সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ-আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং সন্ধ্যায় উপজেলা চত্বরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত নজিপুর উচ্চ বিদ্যালয় শহীদ মিনার মাঠে সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পত্নীতলা থানা আফিসার ইনচার্জ আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন করেন। পরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সুখী সমৃদ্ধ ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনিন ব্যবহার শীর্ষক আলোচনা ও মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্নীতলা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম শাহীন চৌধুরী, নজিপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আমিনুল হক, পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইছাহাক হোসেন, মোকলেছুর রহমান চৌধুরী বাবু, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হুমায়ন কবির চৌধুরী, পত্নীতলা থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, ডেপুটি কমান্ডারআব্দুল হাই, সাদেক উদ্দীন আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোলায়মান আলী, মুক্তিযোদ্ধা সুকুমার চন্দ্র দাস, বাবু নির্মল কুমার ঘোষ, আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার প্রমুখ। বিকালে বিভিন্ন খেলাধূলা ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট শেষে সন্ধ্যায় উপজেলা চত্বরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




