ads

শনিবার , ১২ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন এ যাত্রাকে এগিয়ে নেবে তরুণ প্রজন্ম : জয়

খবর টি পড়েছেন : ১৩৫
নতুন এ যাত্রাকে এগিয়ে নেবে তরুণ প্রজন্ম : জয়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফল উৎক্ষেপণের পর আবেগে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ওই সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ। দেশের এ নতুন যাত্রাকে এগিয়ে নেবে তরুণ প্রজন্ম। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বঙ্গবন্ধু-১।
পরে রাত ২টা ১৫ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণের কিছুক্ষণ পর জয় তাঁর ফেসবুকের একটি পোস্টে বলেন, পরিষ্কার আকাশে এটা ছিল নিখুঁত উৎক্ষেপণ। বঙ্গবন্ধু-১ বাংলাদেশের ওপরে চূড়ান্ত কক্ষপথের দিকে উড়ে যাচ্ছে। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানভেরাল উৎেক্ষপণ মঞ্চ থেকে স্যাটেলাইটটি যাত্রা শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা স্পেসএক্স ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের মাধ্যমে তা পাঠানো হয়। বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে নাম লেখাল মহাকাশে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রবেশ করলাম এক নতুন যুগে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads