ads

শুক্রবার , ৭ জুলাই ২০২৩ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুলাই ৭, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মোস্তাফিজুর রহমান মোকমাইন (৩২) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। ৭ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার সিংগাবরনা

Shamol Bangla Ads

গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকমাইন ওই গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুরে মোস্তাফিজুর রহমান মোকমাইন একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রাসেল মিয়ার বাড়িতে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জের জন্য বিদ্যুৎ সংযোগের কাজ করতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মোকমাইন। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

নিহতের স্ত্রী বিলকিস বেগম বলেন, আমাদের এক ছেলে এক মেয়ে সন্তান। আমার স্বামী ভ্যানগাড়ী চালিয়ে সংসার চালাতো। আজ ওই বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার স্বামী মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাবরনা ইউপির সদস্য আব্দুল খালেক বলেন, মোকমাইন বিদ্যুৎ সংযোগের কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই আক্তার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads