ads

শনিবার , ১৯ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ আর নেই

খবর টি পড়েছেন : ১৬৪
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ আর নেই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি সাহাবুদ্দীন আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯ মার্চ শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Shamol Bangla Ads

বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

জানা গেছে, বাংলাদেশের প্রাক্তন এই রাষ্ট্রপতির প্রথম জানাজা শনিবার বেলা ২টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তাঁর নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল রবিবার সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর রোববারই তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

Shamol Bangla Ads

সাহাবুদ্দীন আহমদ বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ ও ষষ্ঠ প্রধান বিচারপতি। তিনি দুইবার দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথমে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর থেকে ১৯৯১ সালের ৯ অক্টোবর পর্যন্ত অস্থায়ীভাবে রাষ্ট্রপতি এবং পরে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন ১৯৯৬ সালের ২৩ জুলাই থেকে ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ পরবর্তী সংবাদ হবিগঞ্জে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ জন নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads