ads

সোমবার , ২৭ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোটচাঁদপুরে বড় ভাই পিটিয়ে মারলো ছোট ভাইকে

খবর টি পড়েছেন : ১৮৯
কোটচাঁদপুরে বড় ভাই পিটিয়ে মারলো ছোট ভাইকে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধে বড় ভাই ছোটভাইকে নির্মম ভাবে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ৩০ ঘণ্টা পর ছোট ভাই মারা গেছে।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও পলিশ সূত্রে জানা গেছে,কোটচাঁদপুর পৌরসভার দুধসরা গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের মেঝে ছেলে সামসুল ইসলাম (৪০) এর সাথে ছোট ছেলে আবদুস সালাম (২৮)এর বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২৫ এপ্রিল সন্ধ্যায় ওই বিরোধের সূত্র ধরে দুই ভায়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে মেঝে ভাই সামসুল ইসলাম লাঠি দিয়ে ছোট ভাই আবদুস ছালামের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সামসুল ও তার স্ত্রী বিউটি এবং সেজে ভাই আলমের স্ত্রী রুমা একত্রে ধারালো অস্ত্র দিয়ে ছালামের পাঁয়ের শির কাটা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী ছালামকে প্রথমে কোটচাঁদপুর হাসপাতালে এবং পরে যশোরের একটি কিনিকে ভর্তি করে। এখানেও অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল ভোরে সালামের মারা যায়। ছোট ভায়ের মৃত্যু সংবাদ শুনে মেঝে ভাই সামসুল স্বপরিবারে বাড়ি থেকে গাঢাকা দিয়েছে।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে মারা যাওয়ার বিষয়টি আমরা জানতে পেরে ঘাতককে গ্রেফতারের জন্য ইতি মধ্যেই পুলিশ অভিযান শুরু করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত : আহত ২ পরবর্তী সংবাদ পাইকগাছায় পারিবারিক কলহের জের ধরে কিশোরির আত্মহত্যা; গৃহবধুর…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads