পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শনিবার জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন জেলা বিএনপি।
এ সময় কেন্দ্রীয় বিএনপি সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন লিখিত বক্তব্যে বলেন, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় ঐক্যজোট গণতান্ত্রিক পন্থায় সারাদেশে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও হরতালের মত কঠিন কর্মসূচী দিতে বাধ্য হচ্ছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও উপজেলা সমূহ কেন্দ্রীয় কর্মসূচির অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে পালন করার চেষ্টা করছে। কিন্তু পরিতাপের বিষয় ইতোমধ্যে পিরোজপুর সদরে ৬টি , নাজিরপুরে ৯টি, মঠবাড়িয়ায় ৬টি, জিয়ানগরে ৫টি ও ভান্ডারিয়ায় ২টি মামলা হয়েছে । এ মামলা জ্ঞাত-অজ্ঞাত প্রায় ৫ হাজার নেতা-কর্মীকে আসামী করা হয়েছে।
এছাড়া আরও অনেকের বিরুদ্ধে চাঁদাবাজী, হত্যা মামলাসহ বিভিন্ন হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবী করে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম.ডি লিয়াকত আলী শেখ বাদশা,এ্যাড.আবুল কালাম আকন, সৈয়দ সাব্বির আহম্মেদ, আঃ ছালাম বাতেন, যুগ্ম সাধারন সম্পাদক শেখ শহীদুল্লাহ শহীদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সদর থানা বিএনপি সাধারন সম্পাদক ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদল কো-কনভেনর মনিরুল ইসলাম মনির, মিজানুর রহমান শাহীন প্রমুখ।




