ads

সোমবার , ১১ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আলীকদমে প্রতিপক্ষের আক্রমনে ছাত্রলীগ নেতা আহত

আলীকদমে প্রতিপক্ষের আক্রমনে ছাত্রলীগ নেতা আহত

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের আলীকদম উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী। গতকাল বিকাল ৫ টা ৩০ মিনিটে উপজেলার চৌমুহুনী এলাকায় এই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানায় আনোয়ার জিহাদ মটর সাইকেল নিয়ে যাওয়ার সময় মৃত ডাঃ অনিল পাল এর ছেলে নিক্সন (২৫) ও মৃত ছিদ্দিক আহামদ এর ছেলে জামাল উদ্দিন (২৫) নামে দুইজন অতর্কিতভাবে আনোয়ার জিহাদের উপর হামলা চালায়। এসময় জামাল উদ্দিন আনোয়ার জিহাদকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তার হাতে আঘাত লাগে সে পড়ে গেলে আক্রমন কারীরা তাকে এলাপাথাড়ি মারতে থাকে। ঘটনা দেখে আলীকদম হাই স্কুলের দপ্তরী মোঃ জাহাঙ্গীর এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এসময় আরো কয়েক জন দোকান ব্যবসায়ী এগিয়ে এসে তাকে আলীকদম সরকারী হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি দেখে তাকে কক্সবাজার সরকারী হাসপাতালে প্রেরণ করা হয়।
আলীকদম উপজেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক আব্দুল মুবিন জানান, এটা একটা উদ্দেশ্য প্রনোদিত ঘটনা। পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের সাবেক কমিটির বহিস্কৃত সদস্য ফয়েজুর রহমানের ছেলে জমির উদ্দিন (২৮) এর নির্দেশে দুস্কৃতিকারীরা এঘটনার ঘটায়। আমরা সরকারের কাছে দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তবে অভিযুক্ত জমির উদ্দিন ঘটনার বিষয় অস্বীকার কারে বলেন, ঘটনার সময় আমি পারিবারিক কাজে চট্টগ্রামে অবস্থান করি। অতএব এবিষয়ে আমি কিছুই জানিনা। ইচ্ছাকৃত ভাবে জড়ানো হচ্ছে।
আলীকদম থানা এসআই বিল্লাল জানান, আনোয়ার জিহাদের অভিযোগের ভিত্তিতে তিন জনকে আমাকি করে একটি মামলা এ্যান্ট্রি করেছি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads