নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে নকলা থানা প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।
নকলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওঃ আব্দুল জলিল কাসেমী, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: নজরুল ইসলাম, সুপার ওয়ালী উল্লাহ প্রমুখ। ওইসময় বক্তারা চলমান মাথা কাটা গুজব, বন্যা পরিস্থির মোকাবেলা, ইভটিজিং, জঙ্গীবাদ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শুক্রবার জুমআর নামাজে সকল ইমামকে এ বিষয়ে মুসল্লিদের সচেতনতামূলক বক্তব্য রাখার আহ্বান জানান।









