গজনবী, দৌলতখান(ভোলা) সংবাদদাতা: দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে । ঘটনাটি ঘটেছে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নেরক দিদারউলাহ গ্রামে। ওই গ্রামের সালাউদ্দিনের ছেলে প্রথম শ্রেনীর ছাত্র আবি আবদুলাহ (৭) দৌলতখান হাসপাতালে গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে এলাকায় রয়েছে নানা গুঞ্জন। পুলিশ ও স্থানীয় সুত্রে জান গেছে, স্বামী-স্ত্রীর কোন্দলের জের ধরে স্ত্রী তার ৭ বছরের শিশু সন্তানকে লাথি মারলে সে গুরুতর অসুস্থ হয়ে পরে। এরপর ¯া’নীয় এক ডাক্তারের কাছে দুদিন ধরে চিকিৎসা করলে অবস্থান উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাকে দৌলতখান হাসপাতালে ভর্তী করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ই নভেম্বর সকালে তার মৃত্যু ঘটে। ময়নাত্দন্ত শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। পুলিশ জানায়, তার ডাক্তারি পরীক্ষার পরেই জানা যাবে তার মায়ের লাথির আঘাতে না ডাক্তরের ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে।




