ads

বৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ জন করোনা শনাক্ত হয়ে এবং বারো জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা মধ্যে ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যান- শেরপুরের ঝিনাইগাতীর মোরশেদা বেগম (৬৫), ময়মনসিংহ সদরের ইদুন্নেসা (৮০), আকুয়ার শামসুল আলম (৭৫), নেত্রকোনা সদরের কুলসুম আক্তার (৫৫) এবং শেরপুর সদরের বিশ্বজিৎ (৭৫)।
এছাড়া উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহে ফুলবাড়িয়ার ইব্রাহিম মিয়া (৫০), সদরে আব্দুল আজিজ (৪২), ডা. মোহাম্মদ মোস্তফা (৭৩), নান্দাইলের রুপা বেগম (১৯), শেরপুর সদরের রিপন ঘোষ (৪৫), রাশিদা বেগম (৫০), নালিতাবাড়ির শামিমা বেগম (৪৫), নেত্রকোনা সদরের হোসেন আলী (৮০), আব্দুল জব্বার (৯২), জামালপুর সদরের মোজাহিদ মিয়া (২২) ও আবু বকর (৫৯) এবং সরিষাবাড়ির নারগিস আক্তার (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও বলেন, বুধবার সকাল পর্যন্ত আইসিইউতে ২১ জনসহ মোট রোগী ভর্তি আছেন ৩৭১ জন। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন, সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।

Shamol Bangla Ads

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, বুধবার ময়মনসিংহ জেলায় ৬৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৬ দশমিক ৫৮ শতাংশ।

Need Ads