ads

মঙ্গলবার , ১১ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দ্বিতীয় আন্ত:কলেজ জলবায়ু বিতর্ক প্রতিযোগিতায় এসজিসি ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন

খবর টি পড়েছেন : ১৬৪
শেরপুরে দ্বিতীয় আন্ত:কলেজ জলবায়ু বিতর্ক প্রতিযোগিতায় এসজিসি ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ঝুঁকি মোকাবেলা’ ইস্যুতে শেরপুরে দ্বিতীয় আন্ত:কলেজ জলবায়ু বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর মঙ্গলবার শহরের মডেল গার্লস ডিগ্রি কলেজ মিলনায়তনে সংসদীয় ধারার ওই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে নাগরিক সংগঠন জনউদ্যোগ। বাংলাদেশ ডিবেটিং ফেডারেশন (বিডিএফ) এবং শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেটিং ফেডারেশন (এসডিডিএফ) এতে কারিগরি সহায়তা প্রদান করে। ওই বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে জলবায়ুর প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, গ্রীন হাউজ গ্যাসের ক্ষতিকর প্রভাব, জলবায়ু তহবিল নিয়ে উন্নত দেশের রাজনীতি-শঠতা, স্থানীয় পর্যায়ে জলবায়ূ অর্থায়নে দুর্নীতি-অনিয়মসহ নানা চ্যালেঞ্জ উঠে আসে এবং করণীয় বিষয়ে বিতার্কিকরা তাদের বক্তব্যে যুক্তি-পাল্টা যুক্তি উপস্থাপন করে।
ওই বিতর্ক প্রতিযোগিতায় স্থানীয় ৪টি কলেজের ৬টি বিতর্ক দল অংশগ্রহণ করে। বিকেলে ফাইনালে ‘জলবায়ু তহবিল ক্ষতিগস্ত দেশগুলোর ঠকানোর হাতিয়ার মাত্র’ শীর্ষক প্রস্তাবের পক্ষে সরকারি দল হিসেবে শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন ও বিরোধীদলে থাকা শেরপুর সরকারি কলেজ দল রানারআপ হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের দলনেতা (প্রধানমন্ত্রী) সোমাইয়া সামছ রুহি। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানারআপ, সেরা বিতার্কিক ও প্রতিযোগিদের হাতে পুরস্কারের ক্রেস্ট এবং অংশগ্রহণকারী সকল কলেজ দলের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
এর আগে সকালে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় তিনি পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শিক্ষাবিদ-সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক শিব শংকর কারুয়া, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, বিডিএফ যোগাযোগ সম্পাদক প্রসেনজিৎ রায়, এসডিডিএফ সাধারণ সম্পাদক এস.এম ইমতিয়াজ চৌধুরী শৈবাল, ব্যাংকার আব্দুর রশিদ তাপস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভপতিত্ব করেন মডেল গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আতাউর রহমান। বিকেলে সমাপনী অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি জেলা খেলাঘর সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, কাটুনিস্ট রাঙ্গা শাহীন ও উদীচী জেলা সভপতি তপন সারোয়ার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নৌকায় ভোট দিলে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন… পরবর্তী সংবাদ জাতীয় পতাকায় দেশপ্রেম ছড়ান মুক্তিযোদ্ধা মনোতুষ মণ্ডল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads