মো.মহসিন মাতুব্বর, আমতলী (বরগুনা) : একযুগধরে বিবাহিত ও অছাত্র দিয়ে চলছে বরগুনার আমতলী উপজেলাও পৌর ছাত্রদলের দলীয় কার্যক্রম। ফলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে ঝিমিয়ে পরেছে। দলীয় কর্মসূচীতে দু’একজন নেতা ছাড়া সাধারণ কর্মীরা কর্মসূচীতে অংশ গ্রহণ করছে না। দলীয় একাধিকসূত্রে জানা গেছে, বরগুনার আমতলী উপজেলায় ২০০৩ সালের ৫ জুন বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি রেজবুল কবির ও সাধারণ সম্পাদক সফিকুজ্জামান মাহফুজের উপস্থিতিতে আমতলীর ইউটি এন্ড ডিসি হলে মো.হায়াতুজ্জামান মিরাজ কে সভাপতি ও সৈয়দ জাহিদুল ইসলাম সুমন কে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদল এবং আবু সাঈদ জুবেরীকে সভাপতি ও মো. মনিরুজ্জামান মনির কে সাধারন সম্পাদক করে ৫১সদস্য বিশিষবট পৌরছাত্রদলের কমিটি গঠণ করা হয়। কমিটি গঠনের পর থেকে সাংগঠনিক কার্যক্রম চলছিল। ২০১২ সালের ২১ জুলাই আমতলী মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয়ে মো.হায়াতুজ্জামান মিরাজ ও সৈয়দ জাহিদুল ইসলাম সুমন এবং আবু সাঈদ জুবেরী ও মো. মনিরুজ্জামান মনির এর কমিটি বিলুপ্ত করে উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি করার লক্ষে সম্মেলন অনুষ্ঠিত হলেও আড়াই বছর ধরে কোন কমিটির মুখ দেখেন নি তৃনমূলের ছাত্রদল নেতাকর্মীরা। বর্তমানে আমতলী উপজেলা ও পৌর ছাত্রদল অভিভাবকহীন। উপজেলাও পৌর ছাত্রদল এককভাবে কোন কর্মসূচী পালন করতে পারছেনা। উপজেলাও পৌর ছাত্রদলের মধ্যে গ্রুপিং ও বিবাদ রয়েছে। মাঠ পর্যায়ে ও কেন্দ্রীয় কর্মসূচীতে ছাত্রদলের অগ্রণী ভূমিকা পালনের কথা থাকলেও আমতলীতে গ্রুপিং’এর কারণে নেতাকর্মীরা কর্মসূচী পালন করতে পারছেনা। দলের গঠনতন্ত্রে রয়েছে বিবাহিতরা ছাত্রদলের কোন গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেনা। তবে বর্তমানে যারা উপজেলা পর্যায়ে ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে বেশির ভাগই বিবাহিত। বিবাহের পরে ওইসব নেতারা দলীয় কর্মসূচীতে সময় না দিয়ে ব্যবসা-বানিজ্য ও পারিবারিক কাজে সময় দিচ্ছেন। যেকারণে উপজেলা ছাত্রদলের রাজনীতি নেতৃত্বহীন হয়ে পরেছে। বিপুল সংখ্যক ছাত্রনেতা দীর্ঘদিন ধরে পদ প্রত্যাশী হয়ে দলীয় কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখলেও দীর্ঘ একযুগ ধরে সম্মেলন না হওয়ায় তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। একারণে সাধারণ কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটির নেতারা নেতৃত্বে থাকার ফলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাদের উপর বিশ্বাস ও আস্থা হারিয়ে ফেলেছে। ফলে ছাত্রদলের নেতৃত্বে আসার বয়সসীমা পেরিয়ে যাচ্ছে অনেক অবিবাহিত ছাত্রদের। দলের পদ প্রত্যাশী ত্যাগী অনেক ছাত্রনেতা তাদের কর্মীদের পিছনে ব্যাপক অর্থ ব্যয় করছে। শুধু তাই নয়, পদ পাবার আসায় শীর্ষ নেতাদের কাছে ধর্ণা দিচ্ছে অনেক ছাত্রনেতা। তৃণমূল ছাত্রদল নেতাকর্মীরা জানান, দলের ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের সাথে যাদের সুসম্পর্ক রয়েছে তাদের মধ্য থেকে নেতৃত্ব দেয়া হোক। বিবাহিতদের দিয়ে ছাত্রদলের দলীয় কার্যক্রম পচিালনা করায় তৃণমূলের নেতাকর্মীরা দলের হাইকমান্ডের উপর ক্ষোভ প্রকাশ করেছে। বরগুনা জেলা ছাত্রদলের ১ নং যুগ্ম আহবায়ক মো.মুরাদুজ্জামান টিপন বলেন কেন্দ্রীয় কমিটির কারনে আমরা কমিটি দিতে পারি নাই। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বলেন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি একান্ত ভাবে প্রয়োজন । এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম মামুন বলেন আমতলীতে ছাত্রদল বর্তমানে ঝিমিয়ে পড়েছে।ছাত্রদলের কোন কার্যক্রম দেখা যাচ্ছেনা। তিনি অল্প সময়ের মধ্যে উপজেলাও পৌর ছাত্রদলের কমিটি দেয়ার জন্য জেলা ও কেন্দ্রের প্রতি অনুরোধ জানিয়েছেন। ছাত্রদলের পদ প্রত্যাশী কয়েকজন নেতা নতুন কমিটির ব্যাপারে জেলা ও কেন্দ্রীয় ছাত্রদল এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহি কমিটির সদস্য মো. মতিয়ার রহমান তালুকদারের হস্তক্ষেপ কামনা করছেন। এ প্রসঙ্গে বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক সংসদ আলহাজ্ব মো. মতিয়ার রহমান তালুকদার বলেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সুন্দর ও গ্রহন যোগ্য কমিটি শিঘ্রই দেয়া হবে।



















