ads

রবিবার , ১৭ নভেম্বর ২০১৩ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভার শপথ সোমবার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৭, ২০১৩ ১০:০১ অপরাহ্ণ

PM + Presidentশ্যামলবাংলা ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সর্বদলীয় সরকারই গঠিত হতে যাচ্ছে। ১৮ নভেম্বর সোমবার বিকেলে নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
রবিবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেটের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের ওই তথ্য নিশ্চিত করে জানান, সোমবার বিকেল ৩টায় সর্বদলীয় সরকারের মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে কারা ওই মন্ত্রিসভায় থাকছেন, সে বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব কিছু বলেননি। তিনি জানান, প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি ও সরকারের কার্যক্রম সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারেরও বিষয়েও আলোচনা হয়েছে। ওই মন্ত্রিসভা হবে বর্তমানের চেয়ে আকারে ছোট। এর কাঠামো ও কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। রাষ্ট্রপতি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সাফল্য কামনা করেছেন বলেও সচিব জানান।
রবিবার সন্ধ্যা পৌনে ৭টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অভ্যর্থনা জানান। প্রায় এক ঘণ্টা আলোচনা করেন তারা। ওইসময় মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মনজুর হোসেন, প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।
দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, মহাজোট সরকারের শরিক জাসদ ও ওর্য়াকার্স পার্টি সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও যোগ দেওয়া না দেওয়া প্রশ্নে এখনও টানা-পোড়েনে রয়েছে জাতীয় পার্টি। তবে জাতীয় পার্টি শেষ পর্যন্ত ওই সরকারে যোগ দিতে পারে- রাজনৈতিক অঙ্গণে এমন ধারণাই বিরাজ করছে। অন্যদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত প্রধান বিরোধী দল বিএনপি ওই সরকারের মন্ত্রীসভায় শেষ পর্যন্ত যাচ্ছে না- এমন ধারণাই করা হচ্ছে এখনও।

Need Ads
error: কপি হবে না!