ads

শনিবার , ২৩ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৪৭
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সাম্প্রতিক সময়ে দেশে সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে তিনি বলেন, দুই বছর পর নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক হামলার মত অপতৎপরতা চালাচ্ছে। তবে সরকার এসব তৎপরতা মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে। শনিবার সকালে নগরীতে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন একথা বলেন।

Shamol Bangla Ads

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান। এদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। এমনকি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে আর্থিক সহায়তাও করছে, যা অন্যান্য দেশে বিরল। তিনি জানান, সাম্প্রদায়িক হামলার ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ভারত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের অনেক স্থানে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করলেও তাদের অনেকেই বানোয়াট প্রচারণা করেছে। তবে ভারত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে বলে জানান তিনি। শুক্রবার দুইদিনের সফরে সিলেটে এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

Shamol Bangla Ads

এদিকে শুক্রবার রাতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ‘সিলেটে বিনিয়োগের সুবিধাবলী’বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। নগরীর একটি অভিজাত হোটেলে মতবিনিময় সভায় গেস্ট অব অনার ছিলেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তুর্কিশ কো-অপারেশন এন্ড কো-অর্ডিনেশন এজেন্সির ডেপুটি কো-অর্ডিনেটর আহমেদ ফারুক মোস্তাকগ্লু। এছাড়া সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও তুরস্কের অনারারী কনসুল জেনারেল সালাউদ্দিন কাশেম খান অতিথি ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্কুল-কলেজে এ মুহূর্তে ক্লাস বাড়ানোর সুযোগ নেই :… পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৭৮

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads