শ্যামলবাংলা স্পোর্টস : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ওই দলে দীর্ঘ দিন পর ইমরুল কায়েস জায়গা করে নিয়েছেন মেহেরপুরের কৃতি সন্তান ইমরুল কায়েস। অনেকদিন পর দলে সুযোগ পাওয়া ইমরুল কায়েস ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগে(বিসিএল) ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন। এর পুরস্কার হিসেবে ফের জাতীয় দলের জার্সি গায়ে দেওয়া সুযোগ পাচ্ছেন তিনি। এ ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ইমরুল বেশ কিছুদিন ধরে ভালো পারফর্মম্যান্স করছে সেই সুবাদে দলে সুযোগ পাওয়াটা তার জন্য প্রাপ্য ছিলো।

এদিকে ইমরুল কায়েস জাতীয় দলে সুযোগ পাওয়ায় মেহেরপুরের ক্রিকেট প্রেমীরা উল্লাস প্রকাশ করেছে।




