সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস উপজেলা মৎস্য ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। ১৬ নভেম্বর শনিবার দুপুরে মন্ত্রী উপজেলা চত্বরে মৎস্য ভবনের ভিক্তি প্রস্তর স্থাপন করেন। পরে স্থানীয় অডিটোরিয়ামে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবিরের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদার, উপজেলা চেয়ারম্যান গাজী ম,ম আমজাদ হোসেন মিলন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল প্রমুখ।




