ads

বৃহস্পতিবার , ২১ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা কোটায় ৪৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

sherpur Map Wস্টাফ রিপোর্টার : শেরপুরে ৫ উপজেলায় সংরক্ষিত মহিলা কোটায় ১৮ পদের বিপরীতে ৪৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২১ মে বৃহস্পতিবার জেলা সদরে রিটার্নিং অফিসার ও উপজেলা সদরে সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে তারা ওইসব মনোনয়নপত্র দাখিল করেন। ২৩ মে প্রার্থীতা বাছাই, ৩০ মে প্রার্থীতা প্রত্যাহার ও আগামী ১৫ জুন ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যায়, সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রতিটি উপজেলা এবং যেসব উপজেলায় পৌরসভা রয়েছে, সেসব এলাকার জনসংখ্যার অনুপাতে উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা কোটা চালুর সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত মতে, প্রতিটি উপজেলার অধিভুক্ত ইউনিয়ন পরিষদ ও পৌর পরিষদে নির্বাচিত মহিলা সদস্যদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মধ্য থেকেই প্রতি উপজেলায় সংরক্ষিত মহিলা নির্বাচনের বিধান চালু করা হয়। এরই অংশ হিসেবে ২১ মে শেরপুরের ৫টি উপজেলায় ১৮ পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৪৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে শেরপুর সদর উপজেলায় ৫ পদের বিপরীতে ১১ জন, নালিতাবাড়ী উপজেলায় ৪ পদের বিপরীতে ১২ জন, শ্রীবরদী উপজেলায় ৪ পদের বিপরীতে ৬ জন, নকলা উপজেলায় ৩ পদের বিপরীতে ৯ জন ও ঝিনাইগাতী উপজেলায় ২ পদের বিপরীতে ৫ জন প্রার্থী হয়েছেন। অন্যদিকে ওই নির্বাচনে জেলার ৫২টি ইউনিয়ন ও ৪ টি পৌরসভায় নির্বাচিত ১৬৮ জন মহিলা সদস্য তাদের স্ব-স্ব উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে শেরপুর সদর উপজেলায় ১৪ ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা থেকে নির্বাচিত ৪৫ জন, নালিতাবাড়ী উপজেলায় ১২ ইউনিয়ন পরিষদ ও ১ পৌরসভা থেকে নির্বাচিত ৩৯ জন, শ্রীবরদী উপজেলায় ১০ ইউনিয়ন পরিষদ ও ১ পৌরসভা থেকে নির্বাচিত ৩৩ জন, নকলা উপজেলায় ৯ ইউনিয়ন পরিষদ ও ১ পৌরসভা থেকে নির্বাচিত ৩০ জন ও ঝিনাইগাতী উপজেলায় ৭ ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত ২১ জন মহিলা সদস্য ভোটার রয়েছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads