ads

বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকার ৫ হাসপাতালে করোনার টিকা দেওয়া শুরু

খবর টি পড়েছেন : ২০৩
ঢাকার ৫ হাসপাতালে করোনার টিকা দেওয়া শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর পাঁচটি হাসপাতালে করোনাভাইরাসের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া আজ প্রথম টিকা নিয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে আজ টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার এই পাঁচটি হাসপাতালে পাঁচ শতাধিক ব্যক্তিকে টিকা দেওয়া হবে। আজ টিকা দেওয়ার পর ৬ ফেব্রুয়ারি পর্যন্ত টিকাদান বন্ধ থাকবে। টিকা গ্রহণকারী ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হবে। ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে।

Shamol Bangla Ads

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে বুধবার বিকেলে টিকাদান কর্মসূচি শুরু হয়। গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে একে ‘ঐতিহাসিক দিন’ বলে মন্তব্য করেন।
প্রথম দিন চিকিৎসক, নার্সসহ নানা শ্রেণি-পেশার ২৬ জনকে টিকা দেওয়া হয়। এর মধ্য দিয়ে করোনাভাইরাস প্রতিরোধী লড়াইয়ে বিশ্বের ৫৪তম দেশ হিসেবে টিকা প্রয়োগে যুক্ত হলো বাংলাদেশ। ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, যুক্তরাজ্যসহ বিশ্বের ৫৩টি দেশে এর আগে টিকার প্রয়োগ শুরু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রাম সিটিতে ৩ লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী… পরবর্তী সংবাদ এইচএসসির ফল প্রকাশ শনিবার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads