ads

বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

খবর টি পড়েছেন : ৪৫১
শেরপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলায় ২৫টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

Shamol Bangla Ads

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার এসএসসিতে ১৪ হাজার ৬০৬ জন, দাখিলে ২ হাজার ৮২০ ও ভোকেশনাল পরীক্ষায় ১ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা। এর মধ্যে এসএসসিতে অনুপস্থিত ছিল ১২১ জন, দাখিলে ১৩৬ জন ও এসএসসি (ভোকেশনাল) এ ৭২ জন পরীক্ষার্থী অনুস্থিত ছিলো। তবে পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে কেউ বহিস্কার হয়নি।

জেলা শহরের কয়েকটি এসএসসি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল ১০ টা থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রে ভীড় করেন। তবে কেন্দ্রগুলোর বাইরে এবার অভিভাবকদের ভীড় ছিল অন্যান্যের বছরের চেয়ে বেশি। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই পুলিশ, র‌্যাব ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশ সদস্যদের পরীক্ষা কেন্দ্রের সামনে পাহারা দিতে দেখা গেছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকতাদিরুল আহমেদ জানান, জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোন পরীক্ষার্থী বহিস্কার বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে এপি ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads