ads

শনিবার , ২১ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী বন্ধুসভার নতুন কমিটি : সভাপতি ইয়াছমিন,সম্পাদক অভিজিৎ

খবর টি পড়েছেন : ৪১৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটি প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি শুক্রবার বিকেলে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তনে ওই কমিটি প্রকাশ করা হয়। নালিতাবাড়ী বন্ধুসভার কার্যনির্বাহী পরিষদে এ্যাডভোকেট ইয়াছমিন আক্তারকে সভাপতি ও অভিজিৎ সাহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

Shamol Bangla Ads

নতুন এই কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রথম আলোর নালিতাবাড়ী প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ হাকাম হীরা, সনাক সদস্য জোবায়দা খাতুন, ব্যবসায়ী এম এ রায়হান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বিপ্লব দে কেটু, ব্যবসায়ী কামরুজ্জামান রেমন, এডভোকেট নূরে আলম হীরা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ব্যবসায়ী কামরুজ্জামান কানন ও শিক্ষিকা নাজনীন হক।

এছাড়া কমিটিতে অন্যান্যদের মধ্যে আনিস উজ জামান বাপ্পি ও জয় সাহাকে সহসভাপতি, সুজন চন্দ্র রায় ও আবু রাসেলকে যুগ্ম সাধারন সম্পাদক, শ্রাবনী ইসলাম মীম ও রাজীব সরকার পাবেলকে সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে। এছাড়াও সেলিম মিয়াকে দপ্তর সম্পাদক, সারোয়ার হোসেনকে অর্থ সম্পাদক, শান্ত মিয়াকে প্রচার ও প্রকাশনা সম্পাদক,, অমা রাণী দেবসেনকে পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, লাবনী আক্তারকে জেন্ডার – সমতা বিষয়ক সম্পাদক,,মেহেদী হাসান তুহিনকে প্রশিক্ষণ সম্পাদক মঞ্জুরুল আহসানকে দূর্যোগ ও ত্রাণ সম্পাদক,কৌশিক ইকবাল আকাশকে স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, আমেনাকে মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, দোহা বৃষ্টিকে তথ্য ও যোগাযোগ সম্পাদক, শারফিন হাসানকে ম্যাগাজিন সম্পাদক, রনি মিয়াকে বইমেলা সম্পাদক, সাদ আল জুনাঈদকে পরিবেশ ও সমাজকল্যান সম্পাদক, শাহীন আলমকে সাংস্কৃতিক সম্পাদক এবং শাহাদাত হোসেন খোকন, আমিনুল ইসলাম ও নাজমুন নাহারকে কার্যনির্বাহী সদস্য করে পূর্ণাঙ্গ এই কমিটি প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

২০২৩ সালের জন্য বন্ধুসভার কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত পূর্ণাঙ্গ এই কমিটি প্রকাশ করেন নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল। ওইসময় অন্যান্যের মধ্যে বন্ধুসভার নতুন কমিটির উপদেষ্টাগণ এবং সাবেক ও বর্তমান বন্ধুরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষপানে গৃহবধূর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads