ads

শুক্রবার , ১৫ নভেম্বর ২০১৩ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এরশাদের শেষ কথা শোনার জন্য আরও অপেক্ষা করতে হবে : ওবায়দুল কাদের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৫, ২০১৩ ৯:০৯ অপরাহ্ণ

O Kaderশ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ যদিও বড় দুই দলকে ‘অভিশাপ’ আখ্যায়িত করে নতুন জোট গঠনের কথা বললেও এটাই তার ‘শেষ কথা’ নয়। এরশাদ সাহেবের শেষ কথা শোনার জন্য আরো অপেক্ষা করতে হবে। তিনি জাতীয় পাটির মহাজোটে থাকা না থাকা নিয়ে ১৫ নভেম্বর শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কথা বলেন। এর আগে তিনি ঢাকা ক্যান্টনমেন্টে একটি সড়কের প্রশস্তকরণের কাজ পরিদর্শন করেন। এসময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেনেন্ট জেনারেল আনোয়ার হোসেন, মেজর জেনারেল  আবুল হোসেন ও মেজর জেনারেল সাইদ মাসুদ। বাংলাদেশ সেনাবাহিনী ১৭ কোটি টাকা ব্যয়ে ২ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কের কাজ বাস্তবায়ন করছে।
ওবায়দুল কাদের ওইসময় সর্বদলীয় সরকারে কে কে মন্ত্রী হচ্ছেন, বর্তমান মন্ত্রীদের মধ্যে কে কে থাকছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, রাজনীতি হচ্ছে একটা দাবা খেলা। এখানে কার মন্ত্রীত্ব থাকবে, আর কারটা থাকবে না তা বলা যায় না। তবে অল্প কয়েক দিনের মধ্যেই ‘রাজনৈতিক দৃশ্যপটে রংধনু’ দৃশ্যমান হবে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক এরশাদ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে জানান, জাতীয় পার্টি, বিকল্প ধারা, কৃষক-শ্রমিক জনতা লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জেএসডি) নিয়ে শিগগিরই নতুন জোটের ঘোষণা আসছে। মহাজোট ছাড়ছেন কি না, সে ঘোষণাও দু’একদিনের মধ্যে দেবেন বলেও জানান তিনি।

Need Ads
error: কপি হবে না!