ads

শনিবার , ১৮ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গৃহবধূর লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল
মে ১৮, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে রহিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৮ মে শনিবার সকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালিজুরি পাহাড়ি এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। মৃত রহিমা বালিজুরি অফিসপাড়া গ্রামের আহাম্মদ আলী মুন্সির মেয়ে।

Shamol Bangla Ads

জানা যায়, গত ২ বছব পূর্বে ৩ সন্তানের জননী রহিমার স্বামীর মৃত্যু হয়। গত ২ মাস পূর্বে পার্শ্ববর্তী রাঙ্গাজান গ্রামের তোফাজ্জল হোসেনের সাথে বিবাহ হয় রহিমার। তোফাজ্জল হোসেনের আগের স্ত্রী-পুত্র রয়েছে। তাই রহিমাকে নিয়ে তোফাজ্জল হোসেন ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। গত দুই দিন আগে রহিমাকে নিয়ে তোফাজ্জল হোসেন বাড়িতে আসেন। শনিবার সকালে বালিজুরি পাহাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সন্ধান পান স্থানীয়রা। তবে গাছের সাথে ঝুলন্ত রহিমার লাশ হাটু গেড়ে বসে ছিলো বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে থানা পুলিশ রহিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে এ ঘটনার পর থেকে রহিমার স্বামী তোফাজ্জল হোসেন গা ঢাকা দিয়েছে।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বলেন, ওই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
error: কপি হবে না!