ads

সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলোআপ : শেরপুরে বড় ভাই খুনের ঘটনায় ছোটভাই গ্রেফতার

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৩, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ

শেরপুরে স্ত্রীর সাথে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই একাব্বর আলী (২৮) খুনের ঘটনায় ছোটভাই ফারুক মিয়া (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। ২ নবেম্বর রবিবার রাতে সদর উপজেলার কান্দাশেরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ফারুক ও নিহত একাব্বর ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

Shamol Bangla Ads

এদিকে সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আসামি ফারুক মিয়া তার ভাইকে হত্যার দায় স্বীকার করে সদর জিআর আমলী আদালতে জবানবন্দি দিয়েছে। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুঁইয়া তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, বড়ভাইকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ফারুক প্রধান আসামি। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া মামলার বাকী আসামিদের গ্রেফতারেও অভিযান চলছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী এলাকায় স্ত্রীর সাথে পরকীয়ার সন্দেহে সৎভাই একাব্বর আলীকে ছুরিকাঘাতে হত্যা করে ছোটভাই ফারুক মিয়া। ওই ঘটনায় ফারুক মিয়াসহ ৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত একাব্বরের স্ত্রী আয়েশা খাতুন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!