ads

মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ থেকে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি বন্ধ

খবর টি পড়েছেন : ১৪৮
আজ থেকে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি বন্ধ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আজ থেকে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় বন্ধ। মঙ্গলবার মধ্যরাত থেকে আগামী ১৪ দিন এ নিষেধাজ্ঞা বলবত থাকবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় এ নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই নিষেধাজ্ঞা কার্যকর ও এই সময়ে জেলেদের সহায়তা দিতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। ২২ দিন গভীর সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনী ও সমুদ্র মোহনায় কোস্টগার্ডের টহল জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামেরা মা ইলিশ রক্ষার গুরুত্ব ও আইন ভঙ্গের শাস্তির বিষয়ে আলোচনা করবেন।
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০’ উপলক্ষে সোমবার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন। ওই সময় তিনি বলেন, মা ইলিশ রক্ষায় বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে মৎস্য সংরক্ষণ আইন সংশোধন করে ইলিশ আহরণ নিষিদ্ধের এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

Shamol Bangla Ads

ইলিশ আহরণ কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা জানিয়ে তিনি বলেন, কেউ গোপনে বা বিকল্প উপায়ে ইলিশ ধরলে তা সংরক্ষণ করতে হবে, সে জন্য ওই সব অঞ্চলের বরফকল বন্ধ করে দেয়া হবে। তিনি বলেন, বিশ্বের মোট উৎপাদিত ইলিশের ৮০ শতাংশের বেশি বাংলাদেশের নদনদী মোহনা ও সাগর থেকে আহরিত হয়। এ ধারা অব্যাহত রাখতে আমরা ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছি। আমরা সম্মিলিতভাবে ইলিশের মা বা জাটকা ধরার সম্ভাবনা রয়েছে এমন এলাকা চিহ্নিত করেছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘ধর্ষণ বন্ধে এ ধরনের কঠোর আইনের প্রয়োজন আছে’ পরবর্তী সংবাদ একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক রশীদ হায়দার আর নেই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads