ads

রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপ্লব সাহার কবিতা ‘প্রেমে পড়িস না’

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ

বলেছিলাম একদিন।
বড়দের কথা বাসি লাগে,
কিন্তু ফলটা বিষম মিঠে।
শোনেনি সে—
গর্দভটা,
কথা উড়ে গেছে হাওয়ায়।
জিজ্ঞেস করেছিল,
প্রেম করলে কী হয়?
বলেছিলাম—
চোখের স্বপ্ন যায়,
স্বপ্নহীন চোখ ধীরে ধীরে
অন্ধ হয়।
সে কি বোঝে!
ধ্যাং ধ্যাং করে ঘোরে,
দিনরাত—উদ্দেশ্যহীন।
মাঝরাতে ঘুমকে
ধর্ষণ করে,
খাইসো? বইসো?
এই দুই বাক্যে প্রেম মাপে।
প্রেমিকার সামনে
নিজেকে ভাবে রাজপুত্র,
পকেটমানি ঢেলে বানায়
মুঘল রাজপাট।
আবার বলেছিলাম—
প্রেমে পড়ার পর
খাটে যাওয়া আর
ঘরে ফেরার মাঝখানে
যা ঘটে,
তা নাটক,
এক দীর্ঘ বিভ্রম—
যা সহজ যাপনকে
করে জটিল।
তবু সে চলে
উটের পিঠে চড়ে—
অদ্ভুত, অস্থির, দিশাহীন।
একদিন ফিরে আসে
কান্না নিয়ে।
আমি মাথায় হাত রাখি।
বলি—
শুয়োরের বাচ্চা,
প্রেমিক হবার চেয়ে
মানুষ হ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!