ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসুচির আওতায় খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ব্লকে কিষান-কিষানীদের নিয়ে এক শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ওই শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক মিতালী আকতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আজিজ ও উপজেলা নির্বাহি কর্মকর্তা কামরুল হাসান। সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা পংকোজ কান্তি মজুমদার, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল আওয়াল চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, আশুতোষ দাশ, ব্যাকের নিখিলেশ দে, মাসুম আকতার, পুর্নিমা দাস, আমিনুল ইসলাম, ইফতেখার আহমেদ প্রমুখ।




