ads

শনিবার , ৮ এপ্রিল ২০২৩ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩ দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন সোহেল তাজ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৮, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ

আগামী ১০ এপ্রিলকে ‘প্রজাতন্ত্র দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে পালনসহ ৩ দফা দাবিতে ফের রাজপথে নামছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। দাবি আদায়ে আগামী সোমবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে।

Shamol Bangla Ads

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহেল তাজ আরও জানান, সোমবার বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন অভিমুখে পদযাত্রা করবেন তিনি। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে সোহেল তাজ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ১০ এপ্রিল ১৯৭১ একটি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং মোড় ঘোরানো দিন। কারণ ১৯৭১ সালের এই দিনে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। এই সরকারের সফল নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতা। আমি মনে করি বাংলাদেশকে একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নতুন এবং ভবিষ্যৎ প্রজন্ম তখনই অবদান রাখতে পারবে, যখন তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারবে।’

Shamol Bangla Ads

সোহেল তাজের ৩ দফা দাবিতে আরও রয়েছে, ৩ নভেম্বর জেলা হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন এবং জাতীয় ৪ নেতাসহ মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনীসহ পূর্ণাঙ্গ ইতিহাস সর্বস্তরের পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা।

Need Ads